বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসারে অনবদ্য অবদান রাখায় অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড (এএবিএল) পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।
শনিবার (১২ মার্চ) এএবিএল- এর ভাইস প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রফেসর ড. সাজ্জাদ হোসেনের অ্যাওয়ার্ড প্রাপ্তির তথ্য প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ড. সাজ্জাদ হোসেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডেরও (বিএসসিএল) একজন পরিচালক। তিনি ১৯৬৮ সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
প্রফেসর সাজ্জাদ হোসেন মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং- এ মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় কোয়ান্টাম কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস, ন্যানো টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা প্রযুক্তি ইত্যাদি। তিনি এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ- এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments