বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে।
আজ (৭ জুন) সোমবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ ঘটিকায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ‘বঙ্গবন্ধুর ছয় দফা: বাংলাদেশের চূড়ান্ত মুক্তির কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম। উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ.এম মাহবুব এবং সঞ্চালনায় ছিলেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস।
প্রধান আলোচক অধ্যাপক ড. আবুল কাশেম বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচিই ছিল না। এটি ছিল বাংলাদেশের স্বাধীন্তার অগ্রিম জন্ম সনদ। ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা দাবীর পক্ষে দেশব্যাপী তীব্র আন্দোলনের সূচনা হয় এবং পরবর্তীতে এ আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রূপ নেয় বলে তিনি আরও বলেন।
সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ.এম মাহবুব বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলন একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ঐতিহাসিক ৭ই জুন বাঙালির স্বাধীনতা, স্বাধিকার ও মুক্তি সংগ্রামের ইতিহাসে অন্যতম মাইলফলক, অবিস্মরণীয় একটি দিন।এসময় তিনি তরুণ প্রজন্মের প্রতি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
উক্ত, আলোচনা সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
বরিশাল অফিস: টানা তিন দিনের শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বল ...
স্টাফ রিপাের্টার: এসএসসি সম্পন্ন করতে শিক্ষার্থীদের যেন ১০ বছরের বেশি একদিনও সময় না লাগে, সে লক্ষ্যে পরিকল্পনা নিচ্ছে সরকার। সেশনজট নিরসনে আজই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. ...
সব মন্তব্য
No Comments