জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত শহীদ তাজউদ্দিন আহমেদ হলের লিফটে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে এক শিক্ষার্থীর আটকে থাকার ঘটনা ঘটেছে।
বুধবার (২৬জুন) বিকাল সাড়ে চারটায় বিদ্যুৎ বিভ্রাট ও ত্রুটিজনিত কারণে এ ঘটনা ঘটে বলা জানা যায়। পরে প্রায় বিশ মিনিট পর দুই জন কর্মচারী লিফট খুলে তাকে উদ্ধার করেন। উদ্ধারকালে শিক্ষার্থীর হাতে চোট লাগে বলে জানা যায়।
ভুক্তভোগী হাবিবুর রহমান সাগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী। এ ব্যাপারে তিনি বলেন, "বুধবার বিকেল সাড়ে চারটায় নিচতলা থেকে ষষ্ঠ ফ্লোরে লিফটে উঠার পথে বিদ্যুৎ চলে যায়। তখন আমার কাছে ফোন থাকায় হেল্পলাইনে অনেকবার কল দিয়েছি কিন্তু লিফটের ভিতরে নেটওয়ার্ক না থাকায় কল যায়নি। তাই আমি লিফটের ভেতরে থাকা ইন্টারকমে প্রেস করি। প্রায় বিশ মিনিট পর দুইজন কর্মচারী আমাকে উদ্ধার করতে আসে। কিন্তু উপস্থিত হলে কোন টেকনিশিয়ান না থাকায় লিফট খুলতে তাদের বেগ পোহাতে হয়।এ সময় উদ্ধারকালে আমার হাতে চোট লাগে।"
এছাড়াও তিনি বলেন," লিফটে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না থাকায় আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার পুরো শরীর ঘেমে যায়। হল কর্তৃপক্ষের কর্মতৎপরতা ও দায়িত্বহীনতার কারণেই আজ হলে এ অবস্থার মুখোমুখি হতে হয়েছে।আমি এর সুষ্ঠু সমাধান চাই। আমার মত কোন শিক্ষার্থী যেন এমন পরিস্থিতিতে আর না পড়ে এই বিষয়ে হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। "
এর আগে গত (৩ জুন) সোমবার বিদ্যুৎ চলে যাওয়া ও যান্ত্রিক ত্রুটিজনিত কারণে নবনির্মিত হলটির লিফটে এক শিক্ষার্থীর টানা ৩ ঘণ্টা আটকে থাকার ঘটনা ঘটেছে।
পরে বিদ্যুৎ আসলে তারও দুই ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টায় একজন কর্মচারী লিফট খুলে তাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ তাজউদ্দিন আহমেদ হলের প্রভোস্ট অধ্যাপক আলমগীর কবির বলেন," বিদ্যুৎ চলে যাওয়ার পর সবচেয়ে কাছের ফ্লোরে গিয়ে লিফট খুলে যাওয়ার কথা কিন্তু কেন এআরডি সিস্টেম কাজ করছে না । ৩ জুনের ঘটনার পর লিফট কোম্পানির সাথে এ বিষয় নিয়ে বসে ছিলাম, তারা এক মাসের সময় চেয়েছে। এর মধ্যেই সমস্যাটি সমাধান করে দিবে বলেছে। আর লিফট টেকনিশিয়ানের ব্যাপারে তিনি বলেন,আজকে আমাদের বোর্ড ছিল সেখানে আমরা কোয়ালিফাইড কোন টেকনিশিয়ান পাই নাই তাই আগামী সপ্তাহের ভিতরে আবার বোর্ড বসবে টেকনিশিয়ান নির্বাচনের জন্য ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments