সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আক্কাস আলী ফকির (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়।
২২ ডিসেম্বর (বুধবার) সকালে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটকরা হলেন দমদমা গ্রামের মতিউর রহমান (৪৫) ও তার স্ত্রী আসমা বেগম (৪০)।
স্থানীয় গ্রামবাসী জানান, বসতভিটায় সুপারি গাছ রোপণ করেন বৃদ্ধ আক্কাস আলী ফকির। বুধবার সকালে প্রতিবেশি মতিউর রহমান সুপারি গাছ জোরপূর্বক কেটে নিতে চাইলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্কাস আলী ফকির মারা যান।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান জানান,এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments