বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল : পঞ্চম ধাপের নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি ৩টির মধ্যে ১টি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ২টি স্বতন্ত্র প্রার্থী ( বিএনপি) জয়লাভ করেছেন।
উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মিছলু আহম্মেদ চৌধুরী (ঘোড়া), ২ নম্বর ভূনবীর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রশিদ (নৌকা), ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নে আবু স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো. দুধু মিয়া (ঘোড়া), ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ইয়াসিন আরাফত রবিন (ঘোড়া), ৫ নম্বর কালাপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল মতলিব (নৌকা), ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রনেন্দ্র প্রসাদ বর্ধন (নৌকা), ৭ নম্বর রাজঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বিজয় বোনার্জী (নৌকা), ৮ নম্বর কালিঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী প্রানেশ গোয়ালা (নৌকা) ও ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দেবাশীষ দেব (নৌকা)।
উপজেলার ৯টি ইউনিয়নে ১০০টি কেন্দ্রে ৫৩০ বুথে বুধবার (৫ জানুয়ারি ২০২২) এই নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে নয়টি ইউরিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৯জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১০ জন ও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৫ জন।
সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
৯টি ইউনিয়নের মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন। এতে নারী ভোটার ১ লক্ষ ৫ হাজার ৮৭৬ এবং পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ১৬৭ জন।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments