স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূর্বের নিয়মে ফিরে গিয়ে সপ্তাহে ছয় দিন স্কুল খোলা রাখা এবং শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটি রাখার প্রস্তাব বিবেচনায় রয়েছে।
তিনি আরও জানান, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাব দেশের ওপরও পড়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট দেখা দেওয়ায় সরকার সাশ্রয়ী ব্যবস্থার দিকে নজর দিচ্ছে। এর অংশ হিসেবে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে, যাতে প্রয়োজন অনুযায়ী শিক্ষাব্যবস্থা নমনীয় রাখা যায়।
শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তাবটি আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
বরিশাল অফিস: টানা তিন দিনের শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বল ...
স্টাফ রিপাের্টার: এসএসসি সম্পন্ন করতে শিক্ষার্থীদের যেন ১০ বছরের বেশি একদিনও সময় না লাগে, সে লক্ষ্যে পরিকল্পনা নিচ্ছে সরকার। সেশনজট নিরসনে আজই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. ...
সব মন্তব্য
No Comments