কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশনে শাহনাজ (২৮) নামের এক গৃহবধূক স্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে শুক্রবার (১ অক্টোবর) সকালে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আমিনাবাদ গ্রামে স্বামীর ভাড়াবাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শাহানাজ ওই এলাকার সিদ্দিক মাঝির মেয়ে।
এ ঘটনায় গৃহবধূর পিতা ছিদ্দিক মাঝি বাদী হয়ে জামাতা মিলনসহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামী করে চরফ্যাশন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, নিহত শাহানাজ পেশায় গামেন্টর্স কর্মী ছিলেন। ঢাকায় থাকার সুবাধে চার বছর আগে কুষ্টিয়া জেলার মিলন নামের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন। বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে আমিনাবাদ ইউনিয়নে শ্বশুর বাড়ি সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন তারা। স্বামী মিলন শারিরিক প্রতিবন্ধী হওয়ার কারনে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন।
বৃহস্পতিবার বিকালে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে সন্ধ্যায় মিলন তাকে স্বাসরোধ হয়ে হত্যা করতে পারেন। স্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ বিছানায় ফেলে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যান স্বামী মিলন।
গৃহবধূর ভাই শাখাওয়াত জানান, সন্ধ্যায় দুলাভাই মিলন তাকে মোবাইল ফোনে জানান তার বোন গলায় ফাঁস দিয়েছে। দুলাভাইয়ের দেয়া এমন খবর পেয়ে বোনকে উদ্ধারে ছুটে গেলে ঘর তালাবদ্ধ দেখেন। এবং ঘরের জানালা দিয়ে বিছানার ওপর বোনের নিথর দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। চরফ্যাশন থানা পুলিশ তালাবদ্ধ ঘরের বিছনার ওপর থেকে শাহানাজের লাশ উদ্ধার করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জাগায় আঘাতের চিহ্ন রয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments