সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সরিষাবাড়ীতে ৪নং আওনা ইউনিয়নের স্বতন্ত্রপ্রর্থীর নির্বাচনী কাজে বাঁধা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আনারস প্রতিকের স্বতন্ত্রপ্রর্থী শাহিনুল ইসলাম শাহিন।
২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,নৌকা মার্কার প্রার্থী বেল্লাল হোসেনের ভয়ে নির্বাচনী প্রচারে যেতে পারছেন না। তার প্রচার মাইক ছিনিয়ে নেওয়া হয়েছে। নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তার নির্বাচনী অফিস বেদখল, প্রচারণায় বাধা,
কর্মী-সমর্থকদের হুমকি ও মারধর করে। তাদের হামলায় আনারস প্রতীকের ৩ জন কর্মী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রার্থীর বড় ভাইয়ের মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া ফিলিং স্টেশন ও ইটেরভাটায় দফায় দফায় ভাঙচুর ও লুটতরাজ করা হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরো অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন কয়েকদিন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। কর্মী-সমর্থকদের সহায়তায় বাড়ি থেকে বের হলেও বর্তমানে নৌকার লোকদের প্রাণনাশের হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কায় তিনি প্রশাসনের জোরালো ভূমিকাসহ র্যাব ও বিজিবি মোতায়েনের দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments