সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে ২১ নভেম্বর থেকে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। একই সাথে ২৭ নভেম্বর থেকে ১৩ বছর থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়ে তা চলমান থাকবে। জামালপুর পৌরসভায় মির্জা আজম অডিটরিয়ামে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। জেলা কোভিড-১৯ টিকাদান কার্যক্রম ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুর্শেদা জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,২১ নভেম্বর প্রথম দিন জামালপুর সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। ২২ নভেম্বর জামালপুর সদর উপজেলার অবশিষ্ট ও বকশীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ২৩ নভেম্বর মঙ্গলবার মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা, ২৪ নভেম্বর ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার
এবং ২৫ নভেম্বর সরিষাবাড়ী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এছাড়াও টিকা নেয়ার জন্য শিক্ষার্থীদের পরীক্ষার নিবন্ধন কার্ড,জন্ম নিবন্ধন সনদ ও শিক্ষার্থীর বা অভিভাবকের মোবাইল ফোন নম্বর সাথে করে আনতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মুর্শেদা জামান জামালপুর জেলায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকগণের অবগতির জন্য জানান, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোভিড-১৯ এর টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর আওতায় জামালপুর জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের উপজেলাওয়ারি উল্লিখিত তারিখ অনুয়ায়ী টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এইচএসসি ও সমমান ২০২১ এর পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকের সহায়তায় ও তত্ত্বাবধানে টিকাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments