কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ায় ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী ৩৫ জন ও সাধারন আসনে ১২১ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসবমুখর পরিবেশের মধ্যে বৃহস্পতিবার শেষ দিন সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত আওয়ামীলীগ, বিএনপি সমর্থীত, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমনারই) ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার হতে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। এর মধ্যে চাকামইয়া ইউনিয়নের একজন নারী সহ মোট ৬ জন চেয়ারম্যান পদে ও সংরক্ষিত নারী ৯ জন, সাধারন আসনে ৩৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। টিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী ১৩ জন ও সাধারন আসনে ৪২ জন মনোনয়ন পত্র জমা দেয়। এছাড়া নীলগঞ্জ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত নারী ১৩ জন ও সাধারন আসনে ৪০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো.আবদুর রশিদ বলেন, চতুর্থ ধাপের এ উপজেলায় চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই তিন ইউনিয়নের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছে। আগামী ২৯ নভেম্বর বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৬ ডিসেম্বর ভোট গ্রহন হবে। এরমধ্যে টিয়াখালী ইভিএম পদ্ধতিতে এবং চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
সব মন্তব্য
No Comments