ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২১ উদযপণ উপলক্ষ্যে বৃহঃস্পতিবার বেলা সাড়ে ১২ টায় ফুলতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, মহিলা উদ্যোক্তা কোহিনুর জাহান প্রমুখ। ফুলতলা উপজেলার ৫ টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মাহফুজা আক্তার, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী নারী সৈয়দা সুলতানা রাজিয়া, সফল জননী নারী খোদেজা খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোসাঃ আলেয়া খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী রোকসানা আক্তার।
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
সব মন্তব্য
No Comments