কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভার ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদের উপ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৮ টায় শুরু হবে ভোট গ্রহন। চলবে একটানা বিকাল ৪ টা পর্যন্ত। ৩ টি ভোট কেন্দ্রে ২ হাজার ৬ শ‘ ৯৬ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে নূরুনাহার, মোসা.হাফিজা বেগম ও রেহেনা বেগম এই তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। বুধবার বিকাল তিন টার দিকে উপজেলা নির্বাচন অফিসার মো.আবদুল রশিদ ভোট কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, অমুচনীয় কালি ও সিলসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে সাগর পাড়ে এক রকম উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তবে কে হবে নারী কাউন্সিলর, তা ভোটের মাধ্যমে নির্বাচিত করবে ভোটাররা।
এদিকে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পান্নেট লক্ষে নির্বাচনী এলাকায় তিনজন ম্যাজিষ্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
গত ২৯ জুন সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনেয়ার বেগম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর আসনটি শূন্য হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মো. আবদুল রশিদ।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments