রাজশাহী অফিস: পল্লী চিকিৎসকগণ মানুষের বিপদের বন্ধু। তাঁরা মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা-সেবা দিয়েছেন। সুদক্ষ পল্লী চিকিৎসকদের সম্মানের সহিত টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। এছাড়া সকল পেশাদার চিকিৎসকেরও উচিৎ পদায়ন-তদবির না করে উপজেলা ও গ্রাম পর্যায়ে সেবা দেয়ার মানসিকতা তৈরি করা।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি নূরজাহান কনভেনশন সেন্টার, শালগাড়িয়া, পাবনায় আয়োজিত বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, পাবনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, সমাজকে মাদক ও ধুমপান মুক্ত রাখতে পল্লী চিকিৎসকগন জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে রোগীর সংখ্যা অনেকাংশে কমে যেতে পারে। এটি নিশ্চিত করতে হলে সবার আগে চিকিৎসকের ধুমপান ত্যাগ করতে হবে। ধুমপায়ী চিকিৎসক নিজের ও রোগীর উভয়ের জন্যই ক্ষতিকর।
ডেপুটি স্পীকার বলেন, সুস্থ্য, দক্ষ মানবসম্পদ গড়তে স্বাস্থ্য-সেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে হবে। এক্ষেত্রে পল্লী চিকিৎসকগণ বড় ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, রাষ্ট্রের মালিক জনগন, মালিক হিসেবে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে। করোনা ও যুদ্ধের প্রভাব থাকায় মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে, এটা কেটে যাবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।
ডা. মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে, ডা. মোঃ মমতেহান জান্নাত প্রিন্স সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আ স ম আব্দুর রহিম পাকন, ডাঃ মোঃ সবুজ অালী, ডাঃ মোঃ আক্কাস আলী। অনুষ্ঠানে পাবনা জেলা পল্লী চিকিৎসক সমিতির গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments