নূর ই আলম, ইবি : সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তিন দিনের ছুটিতে যাচ্ছে।
শনিবার (১৪ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা যায়, আগামী ২৩ই অক্টোবর হতে ২৫ই অক্টোবর পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়েরজরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। তবে ২২ই অক্টোবর শিক্ষার্থীদের সকল ক্লাস বন্ধ থাকবে এবং ঐদিন সকল পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে।
উল্লেখ্য, ২৬ এবং ২৭ তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার হওয়ায় স্বাভাবিকভাবেই ওই দুইদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ২৮ তারিখ থেকে নিয়মিত সকল কার্যক্রম পরিচালিত হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments