রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের
স্বরূপকাঠিতে জাকজমকপূর্ণ পরিবেশে খর্বাকৃতির যুবক মো. আল-আমীন (২৪) ও ছামিয়া আক্তার সাম্মির (২১) শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছে । এক লাখ টাকার দেন মহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। আল আমিনের উচ্চতা মাত্র ৪৪ ইঞ্চি এবং সাম্মি শারীরিক উচ্চতা ৩৩ ইঞ্চি। বর মো. আল-আমীন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ি আব্দুল হামেদের ছেলে এবং কনে ছামিয়া আক্তার সাম্মি সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মো.শাহজাহান মিয়ার মেয়ে। আল-আমীনের আগের ও পরের দুই ভাই বিবাহ করে সংসারি হলেও আল-আমীন শারীরিকভাবে খর্বাকৃতির হওয়ায় তাকে নিয়ে পরিবার চিন্তিত ছিলো। অপরদিকে মেয়ের জন্য কোন বর খুঁজে পাচ্ছিলেন না শাহজাহান মিয়া। অবশেষে দুই পরিবারের পিতা-মাতার চিন্তার অবসান হয়েছে। ওই দুই পরিবারের সম্মতিতে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। গ্রামের উৎসুক লোকজন খর্বাকৃতির দম্পত্তিকে একনজর দেখতে ও আশির্বাদ করতে আল আমীনের বাড়িতে দলে দলে ভিড় করেন । কনের বাবা শাহজাহান মিয়া জানান মেয়ের উচ্চতা কম হওয়ায় তিনি পাত্র পাচ্ছিলেন না। অবশেষে পাত্রের খোঁজ পেয়ে উভয় পক্ষ দিনক্ষণ ঠিক করে বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। বরের বাবা আব্দুল হামেদ বলেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে পুত্র ও পুত্রবধু সুখেই থাকবে।
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
সব মন্তব্য
No Comments