ডেস্ক রিপোর্ট: শিল্পী কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এক যুক্ত বিবৃতিতে বলেন, জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ৩ দিনের অনুষ্ঠানে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর গান গাওয়ার কথা ছিল আধুনিক বাংলা গানের কিংবদন্তী শিল্পী কবীর সুমনের। কিন্তু শেষ মুহূর্তে এসে পুলিশ নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই অনুষ্ঠান করার অনুমতি দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে সভা সমাবেশ মিছিল করা যেমন অধিকার, তেমনি যেকোন সাংস্কৃতিক আয়োজন করাও জনগণের অধিকার। আর সেই অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।
নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা থেকে এটি আরও স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে পুলিশ একদিকে বিরোধী দল ও মতের সভা-সমাবেশ-মিছিলে হামলা চালিয়ে মানুষ খুন করছে, অপরদিকে সকল প্রকার সাংস্কৃতিক কর্মকাÐে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাঁধা সৃষ্টি করছে, সংকুচিত করতে চাইছে সংস্কৃতি চর্চা। অতীতের সকল স্বৈরাচারি সরকারের কাছেও গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা ছিল আতঙ্কের, তাই তারা একে সঙ্কুচিত করতে চেয়েছিল। কিন্তু ইতিহাস বলে, তাদের সেই সকল চেষ্টা মানুষের আন্দোলনের কাছে পরাজিত হয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে এই অনুষ্ঠান আয়োজন বাতিলের ঘোষণা প্রত্যাহারের দাবি জানান এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের প্রতি এই অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য তাদের ওপর যে অর্পিত দায়িত্ব, তা পালনের আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments