দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়ার দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রে ৪ জন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। রোববার পরীক্ষা চলাকালে মোবাইলফোন নিয়ে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বহিস্কার বা অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক জাহিদ হোসেন এবং আহসাননগর কারিগরি কলেজের প্রভাষক মামুন অর রশিদ ও মাজহারুল হক।
দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ রেজাউল করিম জানান, নিষেধাজ্ঞা সত্বেও মোবাইলফোন নিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় ৪জন শিক্ষকের কাছ থেকে মোবাইলফোন উদ্ধার করে তাদেরকে বহিস্কারের নির্দেশ দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশনা মোতাবেক পেয়ে ৪জন শিক্ষককে বহিস্কার বা তাদের কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন নিয়ে দায়িত্ব পালন করার সময় ৪জন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এইচএসসি বা সমমানের পরীক্ষা আজ রোববার থেকে শুরু হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments