স্টাফ রিপোর্টার: আজ সকাল সাড়ে দশটায় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে গিয়ে তাঁরা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি’র পরিপ্রেক্ষিতে বেলা পৌনে একটার দিকে আইন উপদেষ্টা এসব দাবি মেনে নেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, আমরা প্রতিটি দাবি পূরণ করব। বিশ্বাস রাখেন।’ তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। তখন তাঁরা এক দফা বের হবার চেষ্টা করেও বের হতে পারেন নি।
ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে সরে গেলে বেলা সাড়ে তিনটার দিকে উপদেষ্টাদের গাড়ি মাইলস্টোন কলেজ থেকে বের হতে পারলেও কিছু দূর এগিয়ে দিয়াবাড়ি মোড়ে গেলে বিকেল পৌনে চারটার দিকে আবারো শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। সেখান থেকে তাঁদের গাড়ি ঘুরিয়ে দেয়া হলে বিকেল সাড়ে চারটার দিকে দুই উপদেষ্টা এবং প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে প্রবেশ করেন। বাইরে শত শত শিক্ষার্থী আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন।
উল্লেখ্য, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। নিহতদের অধিকাংশই শিশু, যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments