সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদরের কোজগড়ে উদ্ধার হওয়া জায়গা থেকে ৫০ মিটার দূরত্বে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এসময় দুই কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেছেন ক্যাপ্টেন মোহতাসিম।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস জানান, 'মর্টার শেলটি সেনাবাহিনী বিস্ফোরনের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। তবে এই শেলটি কিভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো হবে।’
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments