ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক চাপায় সিএনজি চালকসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছে। সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক কাউসার আলম (৩৫) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের ছাদে আলীর ছেলে ও যাত্রী ফুল ইসলাম (৫০) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মুক্তারপুর গ্রামের মঙ্গল আলীর ছেলে। আহতরা হলো কিশোরগঞ্জ জেলার সোহাগ, শরীফ, ও তায়েব। খবর পেয়ে নিহত যাত্রী ফুল ইসলামের ছেলে হাফেজ আল আমিন মাদরাসা থেকে ঘটনাস্থলে এসে তার বাবার লাশ সনাক্ত করেন।
স্থানীয়রা জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসষ্ট্যান্ডের কয়েকশ গত দুরত্বে কুমিল্লা অভিমুখী পণ্যবাহী একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২২-৩০২৭) প্রথমে এলাকার হালচাষে ব্যবহৃত একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরটি চালকসহ উল্টে যায়। পরক্ষনেই ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিটিকে চাপা দিয়ে সিএনজি ও ট্রাকসহ উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে। পরে আহতেদর উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, কসবা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মৃতদেহ উদ্ধার করেন। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান, ট্রাক-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments