দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় লিমা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার নিজ ঘরের ডাফের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। নিহত স্কুলছাত্রী উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী বাজারপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে লিমা আক্তার ফেল করে। পরীক্ষায় ফেল করার অপমান সহ্য করতে না পেরে ক্ষোভ ও দুঃখে বাড়ির নিজ কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন জানতে পেরে লিমা আক্তারকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত স্কুলছাত্রী লিমা আক্তার দৌলতপুর পাইলট গার্লস হাইস্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় একছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাবা একজন প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments