রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি বিগহেড কার্প মাছ। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ও রাতে শৌখিন মাছ শিকারি নাছিম শরিফের বড়শিতে বিশালাকৃতির মাছ দুটি ধরা পড়ে।
বড়শিতে ধরা পড়া বড় বিগহেড কার্প মাছটির ওজন ৩৩ কেজি। তুলনামূলক ছোট অন্য মাছটির ওজন ১৯ কেজি।
নাছিম শরিফ মাছ দুটির ছবি তুলে তার ফেসবুক আইডিতে পোস্ট দেন। ছবি দেখে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কয়েকজন ব্যবসায়ী তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তারা মাছ দুটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে এক লাখ টাকা পর্যন্ত দাম বলেন। তবে নাছিম শরিফ মাছটি বিক্রি না করে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
নাছিম শরিফ বরিশাল সদর উপজেলার কলসগ্রাম (ছয় মাইল) এলাকার বাসিন্দা। শখ করে বিভিন্ন স্থানে টিকিট কিনে তিনি বড়শি দিয়ে মাছ ধরেন। বুধবার সকালে দুইদিনের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কিনে দুর্গাসাগর দিঘিতে বড়শি ফেলেন। এ সময় সোহেল জমাদ্দার নামে তার এক বন্ধু সঙ্গে ছিলেন। কয়েক দফায় বড়শি ফেললেও কোনো মাছ বড়শিতে ধরা পড়েনি। বিকেল ৩টার দিকে বড়শিতে টান পড়ে। ওই সময় ১৯ কেজি ওজনের বিগহেড কার্প মাছটি প্রথমে ধরা পড়ে।
সন্ধ্যার দিকে বড়শিতে হ্যাঁচকা টান পড়ে। বড় কিছু টোপ গিলেছে বোঝা যায়। তবে কোনোভাবে মাছটি বড়শিতে আটকে রাখা যাচ্ছিল না। পরে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন আরও কয়েকজন। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাছটি তীরে ওঠানো হয়। মাছ দুটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।
নাছিম শরিফ বলেন, শখ করে মাছটি ধরেছি। এতো বড় মাছ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। লাখ টাকার বেশি দিলেও মাছটি বিক্রি করা সম্ভব ছিল না। পরে কেটে মাছটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি।
মৎস্য অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, দুর্গাসাগর দিঘির মাছের আলাদা খ্যাতি রয়েছে। এ দিঘির মাছ খুবই সুস্বাদু বলে শুনেছি। বড় কোনো মাছ হলে তো কথাই নেই।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments