ডেস্ক রিপোর্ট: সুন্দর, সাজানো গোছানো ঝকঝকে স্পা। আপাতদৃষ্টিতে সব ঠিকঠাক মনে হলেও রাজধানীতে বেশ কয়েকটি স্পা সেন্টারের আড়ালে চলছে অনৈতিক কার্যকলাপ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর কয়েকটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চোরের মায়ের বড় গলা। পুলিশের কাছে গোপন তথ্য ছিল রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কের ২১ নম্বর বাড়িতে স্পার আড়ালে দীর্ঘদিন ধরে চলছে অনৈতিক কার্যকলাপ। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে গিয়ে শুরুতেই তোপের মুখে পড়ে পুলিশ।
এ সময় বাড়ির কেয়ারটেকার তাদের স্পা সেন্টারে কাজ করেন বলে শনাক্ত করলে আগ্রাসী ভাব মুহূর্তেই উধাও হয়ে যায়।
পরে ডুপ্লেক্স ফ্ল্যাটে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ছোট ছোট রুমে অনৈতিক কাজের প্রমাণ পায় পুলিশ। কেয়ারটেকার জানায়, অধিক অর্থের লোভে ফ্ল্যাটের মালিকদের যোগসাজশে চলছে এ দেহব্যবসা।
পুলিশের দাবি, এসব স্পা সেন্টারে চলে মাদক সেবনও। বারবার অভিযান চালানো হলেও আইনি দুর্বলতার কারণে বন্ধ করা যাচ্ছে না এসব অপকর্ম।
ডিএমপির গুলশান জোনের এডিসি নাজমুল হাসান ফিরোজ বলেন, ভালো পরিবারের ছেলে যারা নিজেদের বাসায় মাদক সেবন করতে পারছে না, তারা এখানে আসছে। এসব জায়গা তারা বেছে নিয়েছে, প্রচলিত আইনানুসারে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, তবে এক সপ্তাহ বা ১৫ দিন বা একমাস পর জামিনে মুক্ত হয়ে অন্যত্র যায় তারা।
গুলশান ও বনানী তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments