স্টাফ রিপোটার: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর মীর হাজিরবাগে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।
রবিবার দুপুরে মীর হাজিরবাগ চৌরাস্তা থেকে ঘুন্টিঘর পর্যন্ত নির্বাচন বর্জনের আহবান জানিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে লিফলেট বিতরণ কর্মসূচিতে শ্যামপুর থানা বিএনপি নেতা সানাউল্লাহ সানু, ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, সাবেক যুগ্ম আহবায়ক, মফিকুল ইসলাম বাবু, মমিন মিয়া, মির্জা খালেক লিটন, সদস্য পলাশ আকন্দ, মিন্টু মিয়া, সিনি:সহ সভাপতি রাব্বি রায়হান, শ্যামপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আ:মান্নান, তাতীদল শ্যামপুর থানার সিনিয়র সহ সভাপতি ফারুক সিপাহীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments