মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে আধুনিক পদ্ধতিতে কৈ, শিং ও মাগুর চাষ বিষয়ক প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)'র সহায়তায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত উপজেলা কমিটি, মেহেন্দিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু। মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে এদিন প্রশিক্ষণে পুরুষ ও মহিলাসহ ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ মেহেন্দিগঞ্জ, বরিশাল এর ইউ.ডি.এফ মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশক্ষিক মোঃ আবুল কালাম, ফিল্ড অফিসার মোঃ জামাল উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণ সভায় বক্তারা, আধুনিক পদ্ধতিতে কৈ, শিং ও মাগুর মাছ চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে দিকনির্দেশনাসহ দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক মৎস্য চাষীদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments