রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপড়ায় একটি কালভার্টের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। উপজেলার ইলুহার ইউনিয়নের বিহারী লাল একাডেমি ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়। ২২ ডিসেম্বর সকালে স্থানীয় সরকারি বাড়ি সংলগ্ন ঝুঁকিপূর্ণ আয়রণ কালভার্টের ওপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিলো আমাদের চলাচলের একমাত্র কালভার্টটি পুনঃনির্মান করে দিন,আমরা দূর্ঘটনার শিকার হতে চাইনা, আমরা দূঘর্টনায় পতিত হলে তার দায় কে নেবে? মাননয়ী প্রধানমন্ত্রী ও এমপি মহোদয় দৃষ্টিদিন। শিক্ষার্থীদের মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন দুটি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও স্থানীয় সামাজিক সংগঠন চন্দ্রা ফাউন্ডেশন এবং অভিভাবকরা। তারা বলেন, ঝুঁকি নিয়ে শিক্ষার্থী-শিক্ষকসহ এলাকাবাসী এ আয়রণ কালভার্টের ওপর দিয়ে চলাচল করে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম হয়। ঝুঁিকপূর্ণ এ কালভার্টটি মরণ ফাঁদে পরিণত হওয়ায় শিশু শিক্ষার্থী,নারী,অসুস্থ রোগী ও বৃদ্ধজনের ভোগান্তির যেন শেষ নেই। অভিভাবকরা বলেন, প্রাথমিক পর্যায়ের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) শ্রেণীর শিক্ষার্থীরা এ বেহাল হয়ে পড়া কালভার্টের ওপর দিয়ে বিদ্যালয়ে যেতেই চায়না। কালভার্টটির ওপরে উঠলেই এটি দুলতে থাকে, অধিকাংশ স্লাব ভেঙ্গে যাওয়া এবং এর দুপাশে কোন রেলিং না থাকায় শিক্ষার্থীরা এর ওপর থেকে চলাচলে আতকে ওঠে। প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির কাছে তাদের আবেদন অচিরেই ঝুঁকিপূর্ণ কালভার্টটি মেরামত কিংবা পাকা কালভার্ট নির্মাণ করে দেয়ার।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments