মোংলা থেকে মো. নূর আলমঃ নিজেরা ঐক্যবদ্ধ থাকলে কেউই ধর্মীয় সম্প্রীতিতে ব্যাঘাত ঘটাতে পারবেনা। নিজেদের এলাকার সম্প্রীতি নিজেদের বজায় রাখতে হবে। জনগণের উপর ভরসা রাখি। সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোন সমস্যা হবে বলে বিশ্বাস করিনা। সাধারণ মানুষ সমাজের ভালো চায়। সম্প্রীতি যাতে বিঘ্নিত না হয় সেবিষয়ে সতর্ক থাকবেন। নিজেরা সুসংগঠিত থাকবেন। ২২ সেপ্টেম্বর বৃহস্পতি বার বিকেলে উপজেলা পরিষদের সামনে মোংলা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি ও দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ^াস, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম ও সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কুৃবের চন্দ্র মন্ডল, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান, মাওলানা আইয়ুব আলী, পুজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি মজুমদার, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, খ্রিষ্টিয় সেবক দলের যোশেফ সরকার, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান প্রমূখ। সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার বলেন মোংলায় সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। আশা করছি সবার সহযোগিতায় আসন্ন দুর্গা পূজা ”ধর্ম যার যার, উৎসব সবার” এই নীতিতেই বরাবরের মতো মোংলাতে উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments