স্টাফ রিপোটার: দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধমধ্যেই হঠাৎ করে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হারিকেন মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ভোলায় পুলিশের গুলিতে দুই জন নেতা হত্যার বিচারের দাবিতে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।
তিনি বলেন, ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এই হত্যার প্রতিশোধ জনগণ নিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে তিনি জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments