পরিচ্ছন্নতায় জোর
স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ ২০২৬) থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলছে। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসছে স্কুল-কলেজগুলোতে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা বাধ্যতামূলক। পাশাপাশি শুধু খোলার আগেই নয়, সারা বছরজুড়ে এ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শ্রেণিকক্ষ, টয়লেট, পানির উৎস ও খেলার মাঠ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝেও উৎসাহ লক্ষ্য করা গেছে। দীর্ঘ ছুটির পর নিয়মিত পাঠদান শুরু হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় গতি ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু স্বাস্থ্য সুরক্ষাই নয়, শিক্ষার্থীদের মনোযোগ ও মানসিক স্বস্তিতেও ইতিবাচক প্রভাব ফেলে। তাই মন্ত্রণালয়ের এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন জরুরি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
বরিশাল অফিস: টানা তিন দিনের শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বল ...
স্টাফ রিপাের্টার: এসএসসি সম্পন্ন করতে শিক্ষার্থীদের যেন ১০ বছরের বেশি একদিনও সময় না লাগে, সে লক্ষ্যে পরিকল্পনা নিচ্ছে সরকার। সেশনজট নিরসনে আজই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. ...
সব মন্তব্য
No Comments