ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স ৮ আগস্ট প্রদত্ত বিবৃতিতে গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। ছাত্র সমাজ তাদের অর্পিত দায়িত্ব হিসাবে যখন এই ন্যায্য দাবি নিয়ে সোচ্চার হয়েছে বিনা উস্কানিতে রাষ্ট্রীয় বাহিনী ও লাঠিয়াল বাহিনীর এই হামলা ন্যাক্কারজনক ঘটনা। বিবৃতিতে এই হামলাকারীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয় জনগণের করের টাকায় যাদের বেতন দেয়া হয় জনগণের অধিকার নিশ্চিত না করে গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার কোনো অধিকার তাদের নেই।
উল্লেখ্য যে, গতকাল জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাহবাগে ছাত্রদের বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা করে। হামলায় ছাত্রনেতা সালমান সিদ্দিকী, মশিউর রহমান, মিশাল ত্রিপুরা, জাবির আহমেদ জুবেল, সামি আব্দুল্লাহ, শাহাদাত হোসেন, জাওয়াদ হোসেন, শান্তাসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments