পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে এক আদিবাসী নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার সকাল আটটার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন রায়পাড়া কবর স্থানের পাশে তার নিজ গৃহে এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম শ্রী রানী (৫০)। তিনি ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের শিকার রানী স্বামী মারা যাওয়ার পর থেকে সে এই বাড়িতে একাই থাকতেন।
প্রতিবেশিরা জানান,শ্রী রানী এলাকাতে সাধারণভাবে বসবাস করতো। তার সাথে তেমন কারো ব্যক্তিগত শত্রুতা ছিলো না। সকাল সাতটায় কয়েকজন প্রতিবেশি তার বাড়িতে দেখা করতে গেলে গলাকাটা অবস্থায় নিজ ঘরে পড়ে থাকতে দেখা যায় রানীকে। পরে পুলিশে খবর দিলে মরাদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ঘটনাস্থল এরই মধ্যে পুলিশ কমিশনার পরিদর্শন করে গিয়েছেন। আমারা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছি । এ ঘটনার সাথে যারই জড়িত থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
সব মন্তব্য
No Comments