কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের এক কৃষকের ক্ষেতে এটিকে স্থানীয়রা দেখতে পায়। পরে খবর পেয়ে বনকর্মীরা বিরল প্রজাতির ক্ষুদার্থ এ শকুনটিকে উদ্ধার করেন। এটিকে এক নজর দেখতে ভিড় করছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলী গ্রামের সড়ক দিয়ে মাদ্রাসায় যাচ্ছিলো। এসময় একটি রেন্ট্রি গাছে শকুনটি দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়। শকুনটি দৌড়ে গেলে সেখান থেকে ধরে ফেলে। খবর পেয়ে ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জল হোসেন ঘটনাস্থলে পৌছে শকুনটিকে উদ্ধার করে বিট আফিসে নিয়ে যায়।
ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জল হোসেন বলেন, শকুনটি ক্ষুদার্থ ও অসুস্থ্য। তাই ডাক্তরের পরামর্শ নিয়ে মুরগীর মাংস ও স্লাইন খাওয়ানো হচ্ছে। বিষয়টি উধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। বর্তমানে এ শকুনটি তার তত্ত্বাবেধনে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
উপজেলা প্রানি সম্পদ অফিসের উপ সহকারী কর্মকর্তা সুভাশিষ বলেন,শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। যেহেতু এটি ক্ষুদার্থ তাই খাবারের ব্যাস্থার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম বলেন, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছে,তাই এটিকে প্রানি সম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হবে। প্রানিটিকে বনে অবমুক্ত করা হবে বলেন তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments