সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত পরিচয়ে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠছে।
এ বিষয়ে মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে ‘এসিল্যান্ড সরিষাবাড়ী জামালপুর’ ফেসবুক আইডি থেকে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য উপজেলাবাসীকে অনুরোধ করে একটি স্ট্যাটাসও দেয়া হয়।
স্ট্যাটাসে বলা হয়, ‘ওই নম্বর থেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি কাউকে কল দিয়ে কখনোই টাকা চাইনি আর চাইবোও না। সবাইকে সচেতন থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, ‘বিষয়টি আজ উপজেলার এক বেকারি ব্যবসায়ী আমাকে জানিয়েছেন। আমি কখনও কারও কাছে টাকা চাওয়ার প্রশ্নই উঠে না। এ বিষয়ে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়ছে বলে জানান তিনি।’
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments