স্টাফ রিপোর্টার: মিরনজিল্লা হরিজন সিটি কলোনি ভূমি রক্ষা আন্দোলন আজ ৩ জুলাই ২০২৪, বুধবার, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে হরিজনদের ভূমির অধিকারের দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা মিরনজিলøা হরিজন সিটি কলোনীর বাসিন্দাদের নামে জমি দলিল করে দেয়ার দাবি জানান।
প্রবীণ হরিজন নেতা দুলাল দাস লালু চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জয় ভীম ছাত্র-যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাসের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ডা. হারুন অর রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদের কেন্দ্রীয় নেতা নিখিল দাস, বাসদ (মার্কসবাদী)'র কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সমন্বয়ক জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসিরউদ্দিন নাসু, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান ফিরোজ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনিরুদ্দিন পাপ্পু, সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের আইনজীবী আইনুননাহার লিপি, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক তামজীদ হায়দার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, মিরনজিলøা পঞ্চায়েত কমিটির সভাপতি কৃষ্ণা চরণ, সাবেক সভাপতি অনু দাস, নির্মল চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক মহেশ লাল রাজু, উচ্ছেদে ক্ষতিগ্রস্থ বাংলাদেশ জয় ভীম ছাত্র-যুব ফেডারেশনের নারী বিষয়ক সম্পাদক পুঁজা হেলা, সাংগঠনিক সম্পাদক তাতপুরী জেমস, বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস সংগঠনের সমন্বয়ক নন্দু বাঁশফোর, বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের সংগঠক সাহিল দাস, সীমা রাণী প্রমুখ।
সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান দলিত ফোরাম বাংলাদেশ চাপ্টারের সাধারণ সম্পাদক ভীমপাল্লী ডেভিড রাজু, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংকন চাকমা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, দলিত ট্রাস্টের সভাপতি রাজেন্দ্র কুমার দাস, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের শুভ্রাংশু চক্রবর্তী, উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা ইয়াসমিন স্বাতী, বাংলাদেম হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হযরত আলী, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাঙলাদেশ লেখক শিবিরের কাইউম হোসেন, বিপ্লবী যুব মৈত্রীর সাংগঠনিক সম্পাদক তৈমুর খান অপু, সমাজচিন্তা ফোরামের আহবায়ক কামাল হোসেন বাদল প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments