ডেস্ক রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনে বলপ্রয়োগ, সারাদেশে গণগ্রেপ্তার এবং মতপ্রকাশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি), বাংলাদেশ চ্যাপ্টার। একইসঙ্গে কোটা সংস্কার আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।
শুক্রবার (২ আগস্ট) এক বিবৃতিতে আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে তারা জানান, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান কার্যালয় থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলনে হতাহতের তদন্ত বিষয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে। আইএইচআরসি মনে করে, শিক্ষার্থীদের আন্দোলনে ২১২ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।
আইএইচআরসি আরও জানায়, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, তাদের নিরস্ত্র অবস্থায় কাছ থেকে গুলি করা, বাসা-বাড়ি বা ছাদ থেকে গুলি করে শিশুদের হত্যা এবং সরকার দলীয় সংগঠনের হামলার ভিডিও ও তথ্য তাদের হাতে রয়েছে। এসব ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
বিবৃতিতে তারা আরও বলেন, সারাদেশে কম বয়সী তরুণসহ বিরোধী মতের মানুষকে গণগ্রেপ্তার করা হচ্ছে। ঢাকায় গ্রেপ্তার হওয়া ৮৭ শতাংশের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতা ও ভয়ের মধ্যে রয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রংপুরে শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। সেখানে পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা স্পষ্ট দেখা গেছে। কিন্তু এই ঘটনায় প্রকৃত সত্যকে ধামাচাপা দিয়ে ছাত্রদের ওপর দোষ চাপানো হচ্ছে।
আইএইচআরসি মনে করে, এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে সতর্ক ভূমিকা গ্রহণ করতে হবে। নিরপেক্ষ এবং আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে প্রকৃত নিহত ও হতাহতের সংখ্যা বের করতে হবে এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে সকল পক্ষকে সংযত আচরণ করতে হবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments