ডেস্ক রিপোর্ট: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভূয়া প্রোফাইল খেলা হয়েছে এবং সে সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।
জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভূয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১৩ আগষ্ট) সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভূয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সে সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাপ্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভূয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইননুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments