পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০:৩০ টার দিকে উপজেলার বাসুপাড়া হোসেনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,পুঠিয়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মহব্বত আলী(২৫) ও একই গ্রামের মো. জেকেরের ছেলে আবু সাঈদ (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সকাল সোয়া ১০ টার দিকে তাহেরপুর থেকে এমপি সাফারি ( রাজ মেট্রো ব-১১-০০৯২) নামক বাসটি পুঠিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে মোটর বাইকে থাকা দু’জন বাস চাপায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান। তবে মোটরসাইকেল আরোহীরাই দ্রুতগতিতে থাকার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকার ভেতর ঢুকে যায়। তখনি চাকায় পিষ্ট হয় ঘটনাস্থলেই দুজনেই মারা যায়।
তাদের অভিভাবক আসছে,চেয়ারম্যানসহ বসে একটি মিমাংসা হবে। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। তবে একটি মামলা হবে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments