ডেস্ক রিপোর্ট: কার্যকরী উপায়ে বর্জ্য ও বায়ু দূষণ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে দু’টি কারিগরি সহযোগিতামূলক প্রকল্প (Completely কো-অপারেশন প্রজেক্ট) স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ৮ জুলাই এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাইকার বৈশ্বিক উন্নয়ন বিষয়ক কৌশলগত উদ্যোগ 'জাইকা ক্লিন সিটি ইনিশিয়েটিভ'র (জেসিসিআই)র অধীনে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
জাইকার অন্যতম বৈশ্বিক লক্ষ্য জেসিসিআই সামগ্রিক ও টেকসই উপায়ে বর্জ্য ও পরিবেশ দূষণ ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর শহর এলাকায় ‘ক্লিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করে। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করে আসছে জাইকা। এরই ধারাবাহিকতায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের সাথে ‘বর্জ্য হ্রাস ও টেকসই সমাজ গঠনের জন্য সহায়তা প্রকল্প’ স্বাক্ষর করেছে জাইকা। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পের উদ্যোগ নেয়া হয়।
দেশের বায়ু দূষণের সঠিক পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সাথেও কাজ করতে যাচ্ছে জাইকা। জাইকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের স্বাক্ষরিত প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে ‘বায়ুর মান নিয়ন্ত্রণে সক্ষমতাএ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি।
জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মিউরা মারি; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, একেএম শাহাবুদ্দিন; স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, ড. মো. আমিনুর রহমান; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ; ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুবনা ইয়াসমীন এ চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, সহযোগী দেশ হিসেবে বাংলাদেশে টেকসই সমাজ গঠন ও পরিবেশগত মান অর্জনের জন্য সক্রিয়ভাবে কাজ করে আসছে জাইকা। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের মানোন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে জাইকার এ প্রকল্পগুলো। এর মাধ্যমে বাংলাদেশের শহরগুলো আরও টেকসই করে তুলতে শহুরে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কাজ করবে সংস্থাটি।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments