ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার ( ৪ অক্টোবর ) দুপুর ২.৫ মিনিটে জাতীয় গ্রীডে ড্রপ হওয়ায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে।এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়।সমস্যা দেখা দেয় সকল সেক্টরে।স্বাভাবিক হতে কয়েক ঘন্টা সময় লেগে যায় । বিদ্যুৎ না থাকার কারনে আমাদের সার্ভারে সমস্যা দেখা দেয়।বন্ধ হয়ে যায় যুগবার্তা ডট কমের ওয়েব সাইট। কয়েক ঘন্টা নিউজ আপলোড করা যায়নি। বিদ্যুৎ বিপর্যয়ের কারনে গতকালের বেশ কিছু প্রকাশিত নিউজের ডাটা মুছে যায়। গতরাতে ওয়েব পেইজ স্বাভাবিক অবস্থায় আসলেও মুছে যাওয়া ডাটা এখনও উদ্ধার করা যায়নি।আমাদের টেকনিশিয়ানগন চেষ্টা করছেন।
জাতীয়ভাবে বিদ্যুৎ বিপর্যয়ের কারনে সাময়িক সমস্যার জন্য আমাদের যুগবার্তা'র জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ সকল পাঠক ও শুভাকাংক্ষীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সম্পাদক ও প্রকাশক।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments