ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে সারা বিশ্ব ও বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, আধুনিক সভ্যতার যুপকষ্ঠের বলি বাংলাদেশসহ বিশ্বের আদিবাসী জনগোষ্ঠী। সভ্যতার সম্প্রসারণের নামে আদিবাসীদের তাদের ভূমি থেকে উৎখাত করা হয়েছে, তাদের ঐতিহ্যবাহী জীবন, ভাষা ও সংষ্কৃতি কেড়ে নেয়া হয়েছে। আদিবাসীদের নিজ ভূমে পরবর্তীতে পরিণত করা হয়েছে। তারা বলেন, দূর্ভাগ্যজনকভাবে বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব জাতিসত্ত্বার আত্মপরিচয়সহ আদিবাসীদের অধিকারের ন্যায়সঙ্গত স্বীকৃতি এখনও প্রদান করা হয়। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হবার পর ২৪ বছর অতিবাহিত হলেও চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীগুলোর অধিকার এখনও বাস্তবায়িত হয়নি। পার্বত্য চট্টগ্রামের জনগণের ভূমির উপর ঐতিহ্যবাহী অধিকার প্রতিষ্ঠার জন্য ভূমি কমিশন গঠিত হয়নি। বরং নানা কৌশলে পাহাড়ী জনগোষ্ঠীকে বিভক্ত করে পার্বত্য চট্টগ্রামকে অশান্তি করে রাখা হচ্ছে। তারা বলেন, বাংলাদেশের সমতলের আধিবাসীদের অধিকার অস্বীকার করে তাদের উচ্ছেদ করা সহ নিপীড়ন-নির্যাতন চলছে। তারা বলেন, সংবিধানে রাষ্ট্র ধর্ম বহাল রেখে আদিবাসীসহ সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও আদিবাসী অব্যাহত রাখা হয়েছে। তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ আদিবাসী জনগোষ্ঠীর সংগ্রামের প্রতি বরাবরের মতই জাসদের পক্ষ থেকে সংহতি জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments