দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালানকে কেন্দ্র করে চোরাকারবারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবু (৩২) নামে এক মাদক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পশ্চিম ধর্মদহ গ্রামে মাদক চোরাকারবারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, প্রাগপুর ইউনিয়নে জামালপুর গ্রামের নাজিম মন্ডলের ছেলে শীর্ষ মাদক চোরকারবারী সোহান হোসেন (৪০) অন্তত ১০ থেকে ১২ জন সশস্ত্র সহযোগী নিয়ে প্রতিপক্ষ মাদক চোরকারবারী বাবুর সাথে মাদক চোরাচালান সংক্রান্ত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সোহান হোসেনের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আদাবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ধর্মদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাবু’র বাম পায়ের হাঁটুর নীচে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযুক্ত সোহান ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments