সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট শহরের কোর্ট পয়েন্টে সমাবেশ শেষে শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে ম্যুরালটি গুড়িয়ে দেয়। এরপর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিএনপি ও ছাত্রদলের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ এবং সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পৌঁছে ম্যুরালটি ভেঙে দেয়। এ সময়, আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ছিল ‘গুড়িয়ে দাও-গুড়িয়ে দাও’, ‘মুজিববাদ আস্তানা গুড়িয়ে দাও’ এবং ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার মুখপাত্র মালেকা খাতুন বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সমর্থনকারী কোনো স্মৃতিচিহ্ন এখানে থাকতে পারে না। তারা দেশের মানুষের অধিকার হরণ করেছে, গণহত্যাকারী ও ফ্যাসিবাদের চিহ্ন আমাদের সহ্য করা হবে না।’
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রাত ১২টার দিকে শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। এর পর রাত ২ টার দিকে নগরীর মদিনা মার্কেটে বিক্ষোভ মিছিল করেন তারা।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments