ডেস্ক রিপোর্ট: কোভিডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে মুক্ত থাকার লক্ষ্যে হাত ধোয়ার চর্চা বিষয়ক অনুষ্ঠানে অংশীজন ও ব্যবসায়ী সমিতির সদস্যদের অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, হাত ধোয়ার চর্চার বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সকলকে একসাথে শিক্ষামূলক সচেতনা বৃদ্ধি করা দরকার।
এসময় মন্ত্রী আরো বলেন, হাত ধোয়ার যেসকল বিষয়ে আমরা পিছিয়ে আছি সেসকল সমস্যা সমাধান করে এগিয়ে যেতে হবে। নিজেকে সচেতন করলে নিজের পাশাপাশি সামষ্টিকভাবে দেশের উন্নয়ন হবে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিসেফ আয়োজিত রাজধানীর একটি হোটেলে হাত ধোয়ার চর্চা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এডিস মশা মোকাবিলা করতেও আমাদের সচেতনতা হওয়া প্রয়োজন, এজন্য শুরু থেকে নানা উদ্যোগ গ্রহণ করার হয়েছে৷ ডেঙ্গু পরিস্থিতির উন্নতি করতে সরকার কাজ করছে বলে জানান তিনি৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই এর সভাপতি জনাব জসিম উদ্দিন বলেন, হাত ধোয়ার বিষয়ে অলসতায় ডায়রিয়াসহ নানা রোগ বালাই হয়, তাই হাত ধোয়া ও জীবানুমুক্তকরণে সরকারের পাশাপাশি সকলের সচেতনতা বাড়াতে এগিয়ে আশা দরকার।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও অন্যান্যদের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জায়িদ জুরুজি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুল রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments