স্টাফ রিপাের্টার: ডাকসুর সাবেক ভিপি, শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম আর নেই। মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে তিনি অফিসার্স ক্লাবে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করনে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ভিপি হয়ে ছিলেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ।
শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে একুশে পদক লাভ করে তিনি। মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রেখে যুদ্ধাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন মাহফুজা খানম।
নারী শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় ২০১২ সালে রোকেয়া পদক পান তিনি।
২০০৯ খ্রিষ্টাব্দে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি শিশুসংগঠন খেলাঘর আসরের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকার মানিকগঞ্জ সমিতি, পেশাজীবি নারী সমাজ এবং বিশ্ব শিক্ষক ফেডারেশনসহ বেশ কয়েকটি সংগঠনের সভাপতি। তিনি ইতিহাস একাডেমির নির্বাহী কমিটির সহ-সভাপতি।
পেশা হিসেবে শিক্ষক ছিলেন তিনি। মনিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ১৫তম অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments