আনিছ আহম্মদ (শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাছ ধরার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ৪ অক্টোবর সোমবার বিকাল ৩টায় উপজেলার বগাডবি ব্রীজ সংলগ্ন এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে এ জাল পুড়িয়ে ধ্বংস করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, বর্তমানে বাজারে এসেছে “চায়না দুয়ারী” জাল। এ জালে ছোট মাছ থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। এই জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে “চায়না দুয়ারী জাল” পরিহার করা একান্ত প্রয়োজন। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বগাডবি খাল থেকে এ জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য লক্ষাধীক টাকা। এসময় পুলিশ সদস্য, মৎস্য দপ্তরের লোকজন, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments