ডেস্ক রিপোর্ট: দেশের অন্যতম পরিবেশ সংগঠক হবিগঞ্জের সন্তান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিলকে হয়রানি, মানহানী ও প্রাণনাশের হুমকি তৈরী হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা এর নিন্দা জানাই।
সংবাদপত্রে নিন্দা জানিয়ে বিবৃতি দেন বৃন্দাবন সরকারি কলেজের অব: অধ্যক্ষ বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাপা হবিগঞ্জের সহ-সভাপতি প্রবীণ আইনজীবী এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট সাহিত্যিক ও বাপা হবিগঞ্জের সহসভাপতি অধ্যাপক জাহান আরা খাতুন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও পরিবেশ সংগঠক মোহাম্মদ আলী মমিন, নাট্যকার সিদ্দিকী হারুন, এডভোকেট বিজন বিহারী দাস , খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, পরিবেশকর্মী আব্দুল হান্নান, তানভীর আহমেদ, মোহাম্মদ শাহীন চৌধুরী ও সারওয়ার হোসেন।
বিবৃতিদাদাতারা বলেন, গত দুই দশক ধরে দেশের পরিবেশ ও প্রতিবেশ নিয়ে শরীফ জামিল লড়ে যাচ্ছেন। তাঁকে বিভিন্ন সময় নানাভাবে থামানোর চেষ্টা করা হয়েছে। একটি অন্যায়ের বিরুদ্ধে আপত্তি জানানোয় তার জন্য এই ষড়ষন্ত্র ও হুনকি তৈরী হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যে তিনি গত ৩রা জুন ২০২৪ তারিখে এ সংক্রান্ত বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (২৩২ নং) করেছেন।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশের একজন সম্মানিত নাগরিকের অনিরাপত্তার সংবাদে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments