লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন দুর্গাপূজায় পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে পূজামণ্ডপের পবিত্রতা রক্ষার দায়িত্ব সকলের। কেননা, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এটা হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এখানে সব ধর্মের মানুষ দেখতে আসেন। তাই কেউ যেন জুতা নিয়ে মণ্ডপে ওঠতে না পারে এবং পূজার পবিত্রতা নষ্ট হয় এমন কর্মকাণ্ড না করতে পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
উপদেষ্টা আজ মুন্সীগঞ্জে লৌহজংয়ের কনকসারের শ্রী শ্রী সার্বজনীন কালী ও দুর্গামন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, এবার পূজা উপলক্ষ্যে সরকারি অনুদান বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গাপূজায় ২ কোটি টাকা হারে অনুদান দেওয়া হতো। তিনি আরো বলেন, পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সাতজন সদস্য দায়িত্ব পালন করার কথা। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া, দুর্গাপূজার শেষ পাঁচ দিন আনসার সদস্যরাও নিয়মিত দায়িত্ব পালন করে যাবে।
পরে উপদেষ্টা মুন্সীগঞ্জের লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁওয়ের সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন। এছাড়া, তিনি লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে পদ্মা নদীর পাশে উপজেলা পরিষদের মালিকানাধীন প্রস্তাবিত পার্কের জায়গা পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
সব মন্তব্য
No Comments