ডেস্ক রিপোর্ট : খাদ্য অধিদপ্তরাধীন ‘অডিটর’ এবং ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর’ পদে লিখিত পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১.৩০ টা পর্যন্ত এবং ‘সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর’ ও ‘সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ পদে লিখিত পরীক্ষা আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা হতে ১১.৩০ টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
‘অডিটর’ এবং ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর’ পদে ১৭ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এবং ‘সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর’ ও ‘সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ পদে আবেদনকারী প্রার্থীগণ ২৪ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।
এছাড়াও প্রার্থীগণকে বর্ণিত ওয়েবসাইট হতে আইআইসিটি, বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজের নির্দেশিকা ও ভিডিও ডাউনলোড করে সেখানে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করতে বলা হয়েছে।
তবে প্রবেশপত্র ডাউনলোড করতে কোন সমস্যা হলে অফিস চলাকালে হটলাইন ০১৭০৬৫০৪১৬৯/০১৩০৫৭০৩৮৭৪ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments