স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ঈদ আসলেও মানুষের মাঝে কোনো আনন্দ নেই। গণতন্ত্র নেই, নেই বাকস্বাধীনতা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ আজ অসহায়। নিম্ন মধ্যবিত্ত পরিবার আজ ঢুকরে কাঁদছে। পরিবার পরিজনকে ঠিকমত আহার দিতে পারছে। সরকারের অবাধ লুটপাটে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
তিনি বলেন, অত্যাচারিত এবং নিষ্পেষিত মানুষগুলো এবার ঘুরে দাঁড়াতে চায়। তারা শপথ নিয়েছে, সরকার পতনের একদফা আন্দোলনে জনগণ বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে মাঠে থাকবে। এই ঈদ আওয়ামী লীগ সরকারের শেষ ঈদ।
মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর আদাবরে শনি বীর হাউজিং সোসাইটিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, এই আওয়ামী লীগ এতবেশী অবিচার ও অন্যায় করেছে যে, তারা ভালোমতো জানে জনগণ তাদের ক্ষমা করবে না। তাই তারা দমন-পীড়ন করে ক্ষমতা ধরে রাখতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ইতিমধ্যে আমাদের অনেকে শহীদ হয়েছেন। আর কতজনকে হত্যা করবেন? আর কত রক্ত চান? জনগণ এবার আরো রক্ত দিতে প্রস্তুত। তারপরও এই জালিম সরকারের পতন ঘটিয়েই আপামর জনতা রাজপথ ছাড়বে।
অনুষ্ঠানে আদাবর থানা শ্রমিক দলের আহবায়ক বাদল বাবুর সভাপতিত্বে সদস্য সচিব নজরুল ইসলাম সুমনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন করেন আদাবর থানা বিএনপির আহবায়ক নাসিরউদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এড. আকতার হোসেন, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন তালুকদার টুয়েল, আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মাসুম বাবুল, বিল্লাল হোসেন পাটোয়ারী, আজিজ শেখ, মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সিরাজুল ইসলাম, ৩০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments