ডেস্ক রিপোর্ট: রাজস্থান এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর গুজরাট এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিন্মচাপ
আকারে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষেরর বর্ধিতাংশ স্থলনিন্মচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৩%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ১১ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৪২ মিনিটে।
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
সব মন্তব্য
No Comments